ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রামমন্দিরে মিলল ‘অশোকের আমলের’ বুদ্ধ মূর্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 10:41 PM

রামমন্দিরে মিলল ‘অশোকের আমলের’ বুদ্ধ মূর্তি

রামমন্দিরে মিলল ‘অশোকের আমলের’ বুদ্ধ মূর্তি

অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের অনুমতি দিয়েছে আদালত। এখন অযোধ্যার সেই রামমন্দির নির্মাণস্থল থেকেই উদ্ধার হয়েছে বুদ্ধ মূর্তি, ধর্ম চক্র ও অন্যান্য নিদর্শন সামগ্রী।


উদ্ধার হওয়া এই বুদ্ধ মূর্তি, ধর্ম চক্র ও নিদর্শন সামগ্রীগুলির যথাযথ সংরক্ষণের দাবি তুলল নর্থ বেঙ্গল বৌদ্ধিস্ট সোসাইটি। ইতিমধ্যেই এই মর্মে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি পাঠিয়েছে সোসাইটি।

বৃহস্পতিবার নর্থ বেঙ্গল বৌদ্ধিস্ট সোসাইটির পক্ষে তাদের সাধারণ সম্পাদক জলপাইগুড়ির বানারহাট এলাকার বাসিন্দা শ্রীযুক্ত বিজয় বড়ুয়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ইমেল মারফত একটি স্মারকলিপি প্রদান করেন।

তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য জমি সমতলীকরণের কাজ চলছে। সেই কাজ চলাকালীন-ই ওই এলাকা থেকে বুদ্ধের কিছু মূর্তি, ধর্ম চক্র সহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়।

এই সামগ্রীগুলি সবই সম্রাট অশোকের আমলের বলে ধারণা। ফলে এগুলির প্রত্নতাত্ত্বিক গুরুত্বও অপরিসীম। তাই নর্থ বেঙ্গল বৌদ্ধিস্ট সোসাইটির পক্ষ থেকে এই সামগ্রীগুলি যথাযথ সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়। আর সেই দাবি জানিয়েই রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে এদিন ইমেল মারফৎ স্মারকলিপি পাঠানো হয়েছে। এমনটাই জানান বিজয় বড়ুয়া। সূত্র: জি নিউজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status