ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পরিবার হাসপাতালে, একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 10:32 PM

পরিবার হাসপাতালে, একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

পরিবার হাসপাতালে, একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

ঢাকায় চিকিৎসাধীন ক্যানসারে আক্রান্ত বাবা। তার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও ঢাকায় অবস্থান করছেন। আর বাড়িতে একা অবস্থান করছিল নবম শ্রেণির ছাত্রী হিরামনি। একা পেয়ে তাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে।


শুক্রবার দুপুরে (১২ জুন) এই পাশবিক ঘটনাটি ঘটেছে লক্ষীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে।

পুলিশ বিকাল ৫টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ইতিমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরিফ ও সুমন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

জানা যায়, মৃত হীরামনি গোপীনাথপুর গ্রামের হারুনুর রশিদের মেয়ে। সে স্থানীয় পালেরহাট পাবলিক হাইস্কুলে নবম শ্রেণিতে পড়তো।

তার বাবা হারুনুর রশিদ ক্যানসার রোগে আক্রান্ত। ঢাকার এক হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। সঙ্গে আছেন হীরামনি মা ও ছোট দুই ভাইবোন। বাড়িতে কেউ না থাকায় সে হামছাড়ি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে নানার বাড়িতে ছিল। শুক্রবার সকালে সে নিজেদের বাড়িতে আসে। এসময় ঘরে সে একাই ছিল। দুপুর দুইটার দিকে প্রতিবেশী এক নারী তাকে ডাকতে যান। তিনি ঘরে গিয়ে দেখেন, হীরামনি অর্ধউলঙ্গ অবস্থায় খাটের ওপর পড়ে আছে। তার পায়ের দিকটা মাটিতে। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে।

লক্ষীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার নেতৃত্বেই পুলিশ হীরামনির লাশ উদ্ধার ও আলামত জব্দ করেছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য পাশের বাড়ির দুই যুবককে আটক করেছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status