ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ যুবকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 10:30 PM

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ যুবকের

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ যুবকের

কুড়িগ্রামের ফুলবাড়িতে নির্মাণাধীন আধাপাকা ভবনের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামের গংগাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অনন্তপুর বালাবাড়ি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আল আমিন (২৫) ও আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে সুজন মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গংগাহাট বাজার সংলগ্ন সহকারী অধ্যাপক আব্দুল আউয়ালের নির্মাণাধীন আধাপাকা ভবনের কক্ষের ভেতর ২০ ফিট গভীর ল্যাট্রিনের সেপটিক ট্যাংক তৈরি করেন। ওই ট্যাংকের ভেতরে নির্মাণসামগ্রী সরানোর জন্য শ্রমিক আল-আমিন প্রবেশ করেন।

এ সময় কোনো কিছু বোঝে উঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন আল-আমিন। তাকে উঠানোর জন্য স্থানীয় সুজন মিয়া উদ্ধার করতে ওই সেফটি ট্যাংকের গভীরে নামেন। এ সময় তিনিও জ্ঞান হারিয়ে পানিতে নিখোঁজ হন।

এ খবর দ্রুত ছড়িয়ে পরলে স্থানীয়রা ফুলবাড়ি থানা পুলিশ ও পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেন। পরে পুলিশ ভ্যান ও অ্যাম্বুলেন্সযোগে দ্রুত ফুলবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম তাদেরকে মৃত ঘোষণা করেন।

ডা. সাইফুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। সম্ভবত সেখানে অক্সিজেন ছিল না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status