ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার দুই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 10:14 PM

সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার দুই

সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার দুই

সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলো-মো. বাবুল (৩০) এবং শাহিদা আক্তার (৫০)।

শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থানার ৭ নম্বর রোড থেকে তাদেরে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি-৭ নম্বরে ওঁৎ পেতে থাকে র‌্যাব। বিকেলে একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার থামিয়ে গ্রেফতারকৃতরা দৌড়ে পালানোর চেষ্টার সময়ে তাদের আটক করে। পরে প্রাইভেটকারের পেছনের বক্সের ভেতর থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করে, যার বর্তমান বাজার মূল্য প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা।

র‌্যাব আরো জানায়, এসব গাঁজা সীমান্তবর্তী এলাকা থেকে কিনে প্রাইভেটকারে বিভিন্ন মালামাল পরিবহনের আড়ালে ঢাকায় এনে সরবরাহ ও বিক্রি করে আসছিলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status