ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এখনো বিশ্বকাপ আয়োজনে আশাবাদী অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 10:21 PM

এখনো বিশ্বকাপ আয়োজনে আশাবাদী অস্ট্রেলিয়া

এখনো বিশ্বকাপ আয়োজনে আশাবাদী অস্ট্রেলিয়া

মহামারি করোনাভাইরাসের কারণে স্থবির বিশ্ব ক্রীড়াঙ্গন। স্থগিত হয়েছে অনেক আন্তর্জাতিক ইভেন্ট। ঝুলে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারে আসর। সীমিত ওভারের এই বৈশ্বিক টুর্নামেন্টের ভাগ্য আপাতত মূলতবি রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে শুক্রবার অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কোলব্যাক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তারা এখনো আশাবাদী।

টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী কোলব্যাক এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) সঙ্গে আলাপচারিতায় জানান, ফেডারেল সরকার এখনো টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে পরিকল্পনা করছে। দেশের করোনাভাইরাস নিয়ে প্রতিক্রিয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশা জাগিয়ে তুলছে।

ক্রীড়া মন্ত্রী বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে ফেডারেল সরকার খুব ঘনিষ্ঠতার সঙ্গে স্থানীয় আয়োজন কমিটি এবং সকল রাজ্য সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে’।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া। সীমিত ওভারের এই ক্রিকেট লড়াই ১৮ অক্টোবর শুরু হয়ে চলতো ১৫ নভেম্বর পযর্ন্ত। কিন্তু করোনার কারণে এখন শঙ্কার মুখে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status