ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
৫ দিন ধরে প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 12 June, 2020, 9:01 PM

৫ দিন ধরে প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ

৫ দিন ধরে প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ

মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের সূত্র ধরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে শাহাদাত মল্লিক (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শাহাদাত মল্লিককে আসামি করে স্থানীয় থানায় মামলাটি করেন। শাহাদাত ওই উপজেলারই বাসিন্দা।


পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শাহাদাত ওই কিশোরীর পূর্বপরিচিত। তাদের মধ্যে মোবাইলে কথা হতো। বিকেলে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়। বিকেল পাঁচটার দিকে মিরুখালী বাজারের সেতু এলাকা থেকে শাহাদাত ও তার দুই সহযোগী মেয়েটিকে জোর করে মোটরসাইকেলে তুলে পাশের উপজেলার একটি গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে একটি একতলা পাকা বাড়িতে ছয় দিন আটকে রেখে শাহাদাত ধর্ষণ করেন। ২৪ মে বিকেলে শাহাদাত মেয়েটিকে সেখানে রেখে চলে যান। এরপর মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান জানান, শাহাদাত মল্লিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status