ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যায় ১২ বাংলাদেশি গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 7:27 PM

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যায় ১২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যায় ১২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

বুধবার সকালে মোহাম্মদ আবদুল লতিফ (৫৯) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করে পুলিশ। দেশটির পেনাং রাজ্যের সেবারাং পেরাইয়ের জালান আরা কুডাতে সবজি বাগানে কর্মরত ছিলেন আবদুল লতিফ। বাংলাদেশের কোথায় আবদুল লতিফের বাড়ি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় গ্রেফতার ১২ জনের প্রত্যেককেই ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতার বাংলাদেশিরা এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক পুলিশ তদন্তে জানা গেছে।

নিহতের কপালে, বাম গালে গুরুতর জখম এবং ডান হাঁটুতে ধারালো কোনো ছুরি বা কোদাল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ওই এলাকার একজন মালী জানান, খুন হওয়া ব্যক্তিটি বুধবার সকাল ৯টার দিকে বাংলাদেশে পরিবারের জন্য টাকা পাঠানোর উদ্দেশ্যে অন্য শ্রমিকদের বেতন আনতে মালিকের বাড়িতে গিয়েছিল। মালিকের কাছ থেকে পাওয়া মালয়েশিয়ান ৩ হাজার রিঙ্গিতেরও বেশি অর্থ নিয়ে বাসায় চলে যান। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ দিকে নিহত লতিফের ওষুধ, মোবাইল ফোন, মানিব্যাগ, রিচার্জ কার্ড এবং ৪১৮ রিঙ্গিত নগদ অর্থ একটি প্লাস্টিকের প্যাকেটে পাওয়া গেছে। পুলিশ জানায়, এ ঘটনাটি দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status