ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে নজিরবিহীন আহ্বান আমিরাতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 7:21 PM

ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে নজিরবিহীন আহ্বান আমিরাতের

ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে নজিরবিহীন আহ্বান আমিরাতের

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে নজিরবিহীন আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা শুক্রবার ইসরায়েলি গণমাধ্যমে লেখা এক নিবন্ধে এই আহ্বান জানান।

তিনি বলেছেন, পশ্চিম তীরে দখলদারিত্ব বন্ধ না করলে আরব বিশ্বের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা করতে পারে না।

পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ও জর্ডান উপত্যকায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হলে ইসরায়েল এবং আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা ধীরগতি হবে বলে যে ধারণা রয়েছে তা বাতিল করে দিয়েছেন ইসরায়েলি কিছু কর্মকর্তা।

কিন্তু ইসরায়েলের প্রতি বিরল আহ্বান জানিয়ে ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য ইসরায়েলের দখলিকৃত ভূমিকে অবৈধ বলে অভিহিত করবেন ফিলিস্তিনিরা

ইসরায়েলের সর্বাধিক বিক্রিত হিব্রু ভাষার দৈনিক ইয়েদিওথ আহরোনোথে লেখা নিবন্ধ তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত এবং আরব বিশ্বের সঙ্গে নিরাপত্তা, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের যে উচ্চাশা করছে ইসরায়েল; তা শিগগিরই এবং নিশ্চিতভাবে নষ্ট হয়ে যাবে।

উপসাগরীয় অঞ্চলের কোনও দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে উপসাগরীয় দেশগুলোর মতো একই ধরনের উদ্বেগ রয়েছে ইসরায়েলেরও। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলকে বেশ কিছু পদক্ষেপ নিতে দেখা গেছে।

গত মে মাসে আবু ধাবি-ভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে প্রথম যাত্রীবাহী বিমানের একটি ফ্লাইট পরিচালনা করে। ওই বিমানে ফিলিস্তিনিদের জন্য করোনাভাইরাস সহায়তা নিয়ে যাওয়া হয়।

নিবন্ধের সঙ্গে একটি ভিডিওবার্তা জুড়ে দিয়েছেন ওতাইবা। এতে তাকে বলতে শোনা যায়, আপনি যে সব অগ্রগতি দেখছেন এবং ইসরায়েলের প্রতি মনোভাবের যে পরিবর্তন হয়েছে তাতে ইসরায়েলিরা বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবেন। কিন্তু এসব কিছুই নষ্ট হয়ে যেতে পারে ইসরায়েলের দখলদারিত্বের সিদ্ধান্তের মাধ্যমে।

আরব বিশ্বের মাত্র দুটি দেশ- মিসর এবং জর্ডানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম দখলে নেয়। ফিলিস্তিন এই অঞ্চলকে নিজেদের ভূখণ্ড দাবি করে ভবিষ্যৎ স্বাধীনরাষ্ট্রের রূপরেখা গড়ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status