ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ট্রাকচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 June, 2020, 7:12 PM

ট্রাকচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

ট্রাকচাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাকচাপায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাহেরে ফাইয়াজ মৌ (২৪) বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের সুবিদাহার ফায়ার সর্ভিস পাড়ার মো. মনির হোসেনের মেয়ে। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, ছাত্রীনিবাস থেকে বই ও প্রয়োজনীয় জিনিস নিয়ে খালাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন তাহেরে ফাইয়াজ মৌ। পথে বিরল উপজেলার মঙ্গলপুর চেয়ারম্যানের মোড় এলাকায় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে রাস্তায় ছিটকে পড়েন তাহেরে ফাইয়াজ মৌ। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই মৌ নিহত হন। এই ঘটনায় তার খালাতো ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ নাসিম হাবিব বলেন, সড়ক দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status