ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
''করোনা মুক্ত'' এই শহরে ১০৭ টাকায় বাড়ি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 12 June, 2020, 6:48 PM

''করোনা মুক্ত'' এই শহরে ১০৭ টাকায় বাড়ি!

''করোনা মুক্ত'' এই শহরে ১০৭ টাকায় বাড়ি!

মাত্র একশ সাত টাকায় বাড়ি কিনতে পাওয়া যাচ্ছে! প্রতিদিন দু'‌বেলা খাবার খেতেই অনেকেরই এই টাকা খরচ হয়। আর সেই পরিমাণ টাকাতেই কি-না দেওয়া হচ্ছে আস্ত একটা বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্পত্তি বিক্রিতে এই অবিশ্বাস্য অফার চলছে ইউরোপের দেশ ইতালিতে।

কিনকুইফ্রন্ডি ইতালির একটি ছোট শহর। দেশটির সেলেব্রিয়া এলাকায় এই ছোট্ট শহরটি অবস্থিত। সম্প্রতি এই শহরকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। আর আগের থেকে আরো বেশি করে বাসিন্দা যাতে এই শহরে এসে থাকেন, সেই কারণেই এখানকার এক একটি বাড়ি বিক্রি হচ্ছে মাত্র ১০৭ টাকায় বা ১ পাউন্ডে। যেকোনো দেশের নাগরিক কিনতে পারবেন এই বাড়ি। তবে প্রথমে এক পাউন্ড দেওয়ার পর ২২৪ পাউন্ডের বার্ষিক বীমা পলিসি রাখতে হবে।

ইতালির এই শহরটিতে একজনও করোনা আক্রান্ত নেই। তাই '‌অপরেশন বিউটি' নামে এই প্রকল্প নিয়েছেন শহরের মেয়র। স্থানীয়রা জানিয়েছেন, সাধারণত যুবক যুবতীরা চাকরির জন্য এই ধরনের শহর ছেড়ে মূল শহরে চলে যান। তাই এখানে বেশিরভাগ বাড়িই খালি পড়ে থাকে। তাই নতুন করে শহর গড়তে চাইছে প্রশাসন। শহরের মেয়র মিশেল কোনিয়া জানিয়েছেন, যাতে শহরের একটি অংশ একেবারে জনশূন্য না হয়ে পড়ে, সেই কারণেই এই প্রকল্প নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‌আমাদের শহরের একদিকে পাহাড়, অন্যদিকে দুই সমুদ্র। শহরের মধ্যে থেকে মাত্র ১৫ মিনিট গাড়িতে গেলেই সমুদ্রের দেখা মেলে। আছে একটি ছোট নদীও। সব মিলিয়ে মনোরম পরিবেশ। কিন্তু একটি জেলা একেবারে জনশূন্য হয়ে পড়ে আছে। পাহাড়ের কোলে সেইসব বাড়ি দেখভালের অভাবে ধুঁকছে। আমরা চাই সেখানে মানুষ এসে থাকুক।

ইতালি পৃথিবীর অন্যতম করোনা আক্রান্ত দেশ হলেও দীর্ঘসময় ধরে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দ্রুত উন্নতি করেছে। লকডাউনে সে দেশে উঠে গেছে। পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সীমান্ত। সূত্র: মিরর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status