ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
এবার ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 8:56 PM

এবার ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এবার ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই কঠোর নিষেধাজ্ঞার দীর্ঘ তালিকায় যুক্ত হয়েছে ইরানের শিপিং বিভাগ।

জানা গেছে, গত ডিসেম্বরে ইরানের শিপিং লাইনের এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হলেও ৮ জুন থেকে এটিকে কার্যকর করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ইরানের শিপিং লাইন আইআরআইএসএল ও সাংহাই ভিত্তিক শিপিং কোম্পানি ই-সেইলের ওপর ৮ জুন থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

ই-সেইল শিপিং কোম্পানিকে ইরানের সহযোগী কোম্পানি বলে মনে করে যুক্তরাষ্ট্র। গত ৬ মাস আগে ইরানের শিপিং কোম্পানিসহ তাদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার। দীর্ঘ ১৮০ দিনের সময়সীমা শেষে ওই নিষেধাজ্ঞা কার্যকর করলো দেশটি।

বিবৃতিতে পম্পেও সতর্ক করে বলেন, কেউ যদি ইরানের শিপিং লাইনের সঙ্গে ব্যবসা করে তবে তার মানে তারা মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়েছে। যেসব কোম্পানি এরপর থেকে আইআরআইএসএল এবং ই-সেইলের মাধ্যমে পণ্য স্থানান্তর করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে। সূত্র- দ্য জেরুজালেম পোস্ট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status