ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 9:01 PM

করোনায় কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু

করোনায় কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত নারী আসনের এক কাউন্সিলর (প্যানেল মেয়র) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ জুন) মধ্যরাতে তিনি মারা যান। তার নাম হাজেরা বেগম (৫৫)।

তিনি কালিয়াকৈর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ ছিলেন। তিনি কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার আব্দুল লতিফ দেওয়ানের স্ত্রী।

কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, গত কয়েকদিন আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন হাজেরা বেগম। নমুনা পরীক্ষা পর তার শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। পরে তাকে ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে জাপান-বাংলাদেশ ফ্র্রেন্ডশীপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, মঙ্গলবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বাস্থ্য বিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status