ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
বাগদাদ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 8:13 PM

বাগদাদ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

বাগদাদ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছেই একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। খবরে বলা হয়েছে, এটি সোমবার দিনশেষে বিমানবন্দরের দক্ষিণ দিক থেকে ছোড়া হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্রটি নিক্ষিপ্ত হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের সেনাদের সামরিক একটি ঘাঁটি রয়েছে। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, এর নেপথ্যে কে বা কারা তা উদঘাটনের জন্য অনুসন্ধান অভিযান শুরু করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। এতে আরো বলা হয়, ওই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সদর দপ্তরের কাছে। ৬ই মের পরে এটাই প্রথম বিমানবন্দরের কাছে হামলা। ৬ই মে প্রথম সামরিক সেক্টরের কাছে তিনটি রকেট হামলা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status