ফেনীতে ২ পাউন্ড সাপের বিষসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে সদর উপজেলার দক্ষিণ কাশিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান তার এক সহযোগী।
র্যাব জানায়, সাপের বিষ পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ইকবাল হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ পাউন্ড সাপের বিষ। জব্দ করা হয় একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ মোবাইল ফোন, দুটি সিম রশিদ বই।
উদ্ধার হওয়া বিষের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব। সাপের এসব বিষ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে। র্যাব জানায়, এ ব্যাপারে ফেনী মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।