ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা, মরদেহ গুমের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 7:33 PM

গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা, মরদেহ গুমের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

গৃহকর্মীকে ছাদ থেকে ফেলে হত্যা, মরদেহ গুমের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

পাবনার মহেন্দ্রপুরে এক গৃহকর্মীকে নির্যাতনের পর চারতলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মালেকা খাতুন (৩০) সদর উপজেলার লোহাগাড়া চমরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মহেন্দ্রপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলিমের বাড়িতে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তার স্ত্রী লাকি খাতুন ও লাকির মা এই নির্যাতন চালান। পরে ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয় বলেও জানান তিনি। এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিবারের সঙ্গে আলাপ করে জানতে পারি নিহত ওই কাজের মহিলা ছাদে কাপড় শুকাতে দিতে গিয়ে নিচে পড়ে গিয়ে মারা যান।

বাড়ির মালিক আব্দুল আলিমের কোনো পদ পদবি নিশ্চিত না হলেও তিনি এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদ থেকে ফেলে দিয়ে হাসপাতালে নেয়ার নামে তালবাহানা করে বিভিন্ন স্থানে ঘোরানোর পর নিহতের গ্রামের বাড়িতে মরদেহ রেখে আসা হয়। ছাদ থেকে পড়ে গেলে পরিবারের লোকজন কোনো প্রকার চিকিৎসার করা কিংবা পুলিশ প্রশাসনের কাউকেই কিছু জানায়নি। এই আলিমের বিরুদ্ধে পাবনা বাস টামিনাল এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে।


পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ও পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন।

বাড়ির মালিক আলিমের স্ত্রী লাকি খাতুনের কাছে জানতে চাইলে তিনি কিছু না বলে লুকানোর চেষ্টা করেন।

এ বিষয়ে পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনার পরপরই বাড়ির মালিক আব্দুল আলিম পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে বিষয়টি জানার চেষ্টা করেছি। মরদেহ কোথায় আছে জানি না। খোঁজ করছি। পেলে নিহতের শরীরে ক্ষতের চিহ্ন আছে কিনা বুঝতে পারব। তারপরই বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করছে এ পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status