ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ত্রাণ চাওয়ায় লাঞ্ছিত অন্তঃসত্ত্বা নারী, অভিযোগ করায় বিপাকে পরিবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 5:48 PM

ত্রাণ চাওয়ায় লাঞ্ছিত অন্তঃসত্ত্বা নারী, অভিযোগ করায় বিপাকে পরিবার

ত্রাণ চাওয়ায় লাঞ্ছিত অন্তঃসত্ত্বা নারী, অভিযোগ করায় বিপাকে পরিবার

সরকারি ত্রাণ চাওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান আশরাফ খান ঝন্টুর কথিত প্রতিনিধি মোতাহার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে তাদের রোষানলে পড়েছেন চামেলী বেগম নামের ভূক্তভোগী ও তার পরিবার।

গত ৩ জুন বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পালোপাড়া-তাহেরের মোড় এলাকায় চেয়ারম্যান ঝন্টুর ওই কথিত প্রতিনিধি মোতাহার আলীর বাড়িতেই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী চামেলী বেগম জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে তার নরসুন্দর (নাপিত) স্বামীর কাজ বন্ধ আছে। তিনিও অন্তঃসত্ত্বা। সরকারি অনুদানের কথা শুনে সহায়তার আশায় তিনি চেয়ারম্যান ঝন্টুর প্রতিনিধি মোতাহার আলীর বাড়িতে যান। সেখানে তাকে ‘সুবিধা পাবেন না’ বলে জানানো হয়।

চামেলীর অভিযোগ, ত্রাণ কেন দেওয়া হবে না জিজ্ঞাসা করলে মোতাহার রেগে গিয়ে তাকে গলাধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দেন। এ সময় আবার দড়ি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে তার হাত বাঁধার চেষ্টা করলে পাশের বাজারের লোকজন তাকে বাঁচায়। চামেলীর ছয় বছর বয়সী সন্তান সুমনা এ সময় তার কাছে এলে তাকেও ঘাড় ধাক্কা দেন মোতাহার আলী।

ভুক্তভোগীর স্বামী শরীফুল ইসলাম জানান, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ঘটনার রাতে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর দিন চেয়ারম্যান ঝন্টু তাকে ইউপি কার্যালয়ে ডেকে গালিগালাজ করেন। এ ছাড়া থানায় অভিযোগ দেওয়ায় বিভিন্নভাবে হুমকিও দেন।

এ বিষয়ে সংরক্ষিত ইউপি সদস্য শাহারা বেগম বলেন, ‘অন্তঃসত্ত্বা চামেলী বেগমকে লাঞ্ছিত করার বিষয়টি আমি তাৎক্ষণিক চেয়ারম্যানকে জানিয়েছি। এরপর এ বিষয়ে আর কোনো খোঁজ খবর পাইনি।’

চেয়ারম্যানের প্রতিনিধি মোতাহার আলী বলেন, ‘ত্রাণ দেওয়ার মালিক আমি না। আমি শুধু চৌকিদারদের সঙ্গে থেকে ত্রাণ বিতরণে সহায়তা করি। আর আমি ওই নারীকে কোনো মারধর করিনি। বরং ওই নারী ত্রাণ না পেয়ে আমাকে গালিগালাজ করেছে।’

ইউপি চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু ভুক্তভোগীর পরিবারকে হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওই নারী ১০ টাকা কেজির ফেয়ার প্রাইজের চালের তালিকাভুক্ত। যার কারণে তাকে করোনা মহামারির এই সময় বিশেষ সহায়তা দেওয়া হবে না। তার বিরুদ্ধে এলাকাবাসীদের অনেক অভিযোগ আছে। আর মোতাহার আলী একজন ভালো মানুষ। সে আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ‘সরকারি ত্রাণ চাওয়ায় চেয়ারম্যানের লোক একজন অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছিত করেছে-এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status