ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 June, 2020, 5:44 PM

নাটোরে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নাটোরে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

পারবারিক কলহে বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। নাটোরের সিংড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, গতকাল সোমবার রাতে পুটিমারি গ্রামে তারা মারা যান। তারা হলেন ওই গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জ্বল হোসেন (২৮) উজ্জ্বলের প্রথম স্ত্রী জলি খাতুন (২৪)।

প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে ওসি বলেন, ‘উজ্জ্বলের প্রথম স্ত্রী জলি নিঃসন্তান। তার অনুমতি না নিয়ে উজ্জ্বল সম্প্রতি লিপি খাতুন নামের এক নারীকে বিয়ে করেন। এরপর থেকে তিনজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সোমবারও তাদের ঝগড়া হয়।’

 বিষ পান করার কথা জানিয়ে ওসি আরও বলেন, ‘রাত ৯টার দিকে উজ্জ্বল ও প্রথম স্ত্রী জলি বিষপান করেন। টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তারা মারা যান।’

এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলে জানান ওসি নূর-এ-আলম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status