ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এবার নোবেলের ৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 7:40 PM

এবার নোবেলের ৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ

এবার নোবেলের ৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ

মাইনুল আহসান নোবেল তার পরবর্তী ‘তামাশা’ গানের প্রচারের জন্য নানা বিতর্কের জন্ম দিয়েছেন এমনটাই দাবি তার। করেছেন নানা দঝরনের। এসব তীর হয়ে বিদ্ধ করেছেন অনেক জেষ্ঠ সংগীতজ্ঞদের মনে। সাইবার ক্রাইম ইউনিট নজরে নেয়, র‍্যাব ডেকে সতর্ক করে। এসবের মূল কারণই নাকি তামাশা নামের একটি গানের জন্য। এক গানের জন্য এতো 'অপপ্রচার' নিয়ে বিরক্তিও কম প্রকাশ করেননি।

তামাশার এবার এক ঝলক দেখালেন। আগেই জানিয়েছিলেন তার গানের মডেল হয়েছেন স্ত্রী মেহেরুবা সালসাবিল। সেই সালসাবিলের গালে চুম্বন এঁকে দিয়ে নিজের পেইজে প্রায় ৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করলেন নোবেল।

স্বামীর গানের ভিডিওতে মডেল হতে পেরে ভীষণ খুশি সালসাবিল। উচ্ছ্বাস প্রকাশ করে সালসাবিল বলেন—কোনো দিন ভাবিনি গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করব। খুব ভালো লাগছে। দেখা যাক কাজটি শেষ হলে আমাকে পর্দায় কেমন দেখায়। দেখার অপেক্ষায় আছি।

২০১৯ সালের ১৫ নভেম্বর মাসে মেহরুবা সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। সেটা গোপন রেখেছিলেন। সেই ঘটনা প্রকাশ হবার সাথে সাথে স্ত্রীকে মডেল বানিয়ে ফেললেন, আর 'পাবলিকলি বোল্ড' হয়ে প্রকাশ্যে আসছেন বহু বিতর্কের জন্ম দেওয়া নোবেল।

তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেল ম্যান টিম। মিক্সমাস্টারিং ইমন চৌধুরীর। ভিডিওটি নির্মাণ করছেন নাজমুল হাসান। আগামী ৭ জুন নোবেলের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status