ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
করোনা সংক্রমণের শীর্ষ সাতে ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 6:19 PM

করোনা সংক্রমণের শীর্ষ সাতে ভারত

করোনা সংক্রমণের শীর্ষ সাতে ভারত

করোনা মহামারিতে খুব দ্রুত নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারত, বেড়ে চলছে সংক্রমণের হার। গত তিনদিন ধরে সেখানে নতুন রোগী শনাক্ত হচ্ছে আট হাজারের ওপরে, প্রতিদিন হচ্ছে নতুন রেকর্ড। মাত্র দু’সপ্তাহ সময়কালে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ৯০৯ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। সেখানে এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।

ভারতীয় রাজ্যগুলোর মধ্যে এখনও সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে। শুধু এ রাজ্যেই ৭২ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় আড়াই হাজার। এর পরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট ও রাজস্থান।

মঙ্গলবারই করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছিল ভারতে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬১৫ জন। বিশ্বের সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় তারা এখন রয়েছে সপ্তম স্থানে। ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যেই দেশটি ইতালিকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status