ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
করোনায় পাক-মন্ত্রীর মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 3:36 PM

করোনায় পাক-মন্ত্রীর মৃত্যু

করোনায় পাক-মন্ত্রীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের এক মন্ত্রী। গুলাম মুর্তজা বেলুচ সিন্ধ প্রদেশের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ছিলেন। খবর আল জাজিরার।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে। জনসমাগম এবং ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয়েছে।

কড়াকড়ি তুলে নেওয়ার পর থেকেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪ হাজার ৬৫ জন এবং মারা গেছে ৬৭ জন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪৬৩ এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৬৮৮ জনের। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৮ হাজার ৯২৩ জন।

পাকিস্তানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৮ হাজার ৯২৩টি। এছাড়া ১১১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status