ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
আরো ১১ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 2:10 PM

আরো ১১ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু

আরো ১১ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে ৮ জোড়া ট্রেন চালু করা হয়। বুধবার নতুন করে আরো ১১ জোড়া ট্রেন পুনরায় চালু করা হলো।

নতুন করে যুক্ত হওয়া ১১ জোড়া ট্রেনগুলো হলো- ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার–ঢাকা রুটে তিস্তা এক্সপ্রেস, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে নীলসাগর এক্সপ্রেস, খুলনা–চিলাহাটি রুটে রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী–খুলনা রুটে কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাট–রাজশাহী রুটে মধুমতি এক্সপ্রেস, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা–কিশোরগঞ্জ–ঢাকা রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস, নোয়াখালী-ঢাকা–নোয়াখালী রুটে উপকূল এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটে কুড়িগ্রাম এক্সপ্রেস।

প্রত্যেক যাত্রীকে নিজেদের সুরক্ষায় সচেষ্ট থাকা এবং সহযাত্রীকে সুরক্ষা নিশ্চিত করতে সহযোগিতা করবেন আশা করে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান বলেন, ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। সকল ট্রেনের টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে, কাউন্টারে টিকিট বিক্রি হবে না। যাত্রী সাধারণকে আবশ্যই মাস্ক পরিহিত অবস্থায় স্টেশন এলাকায় বা ট্রেনে প্রবেশ করতে হবে। ট্রেনের অভ্যন্তরে যাত্রীদের নির্দিষ্ট আসনে অবস্থান করতে হবে। ট্রেনে আরোহণ এবং অবতরণের জন্য নির্দিষ্ট দরজা ব্যবহার করতে হবে।

বর্তমান স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে ট্রেনে খাবার সরবরাহ বন্ধ থাকবে এবং যাত্রার তারিখসহ পাঁচ দিন আগে থেকে টিকিট কেনা যাবে বলে জানান তিনি।

রেলওয়ের মহাপরিচালক আরো বলেন, যাত্রীদের প্রয়োজনীয় খাদ্য ও পানীয় সাথে নিতে হবে। তাপমাত্রা পরিমাপের সুবিধার্থে যাত্রীদের ট্রেন ছাড়ার কমপক্ষে এক ঘণ্টা আগে স্টেশনে পৌঁছাতে হবে। কোনো অবস্থাতেই টিকিট ছাড়া প্লাটফর্মে প্রবেশ করা যাবে না। দর্শনার্থী/প্লাটফর্ম টিকিট বিক্রয় বন্ধ থাকবে। সূত্র: ইউএনবি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status