ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কাতারে আটকেপড়াদের দেশে ফেরাতে দূতাবাসের উদ্যোগ
কাজী শামীম কাতার থেকে
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 12:56 PM

কাতারে আটকেপড়াদের দেশে ফেরাতে দূতাবাসের উদ্যোগ

কাতারে আটকেপড়াদের দেশে ফেরাতে দূতাবাসের উদ্যোগ

মহামারী করোনা দুর্যোগের কারণে পৃথিবী ব্যাপি হুমকির মুখে জনজীবন। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতারে বিভিন্ন শংকায় দিন পার করছেন প্রায় চার লাখের অধিক বাংলাদেশি।
করোনা মহামারির প্রভাবে কাতারে অনেক বাংলাদেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া অনেকে কাতারে ভ্রমণ ভিসায় এসে আটকা পড়েছেন। এছাড়া অনেকে আছেন যারা স্বাভাবিক নিয়মে দেশে ফিরে যেতে আগ্রহী, তাদের বিষয় বিবেচনা করে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

শীঘ্রই বাংলাদেশ দূতাবাস, কাতার এর তত্ত্বাবধানে দোহা থেকে ঢাকা বিশেষ উড়োজাহাজ পরিচালনা হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বুধবার মধ্য রাতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেইজে এই অনলাইন আবেদন মাধ্যমটির ঘোষণা দেওয়া হয়। সেখানে জানানো হয়, অনুগ্রহ করে মনে রাখুন যে এই নিবন্ধন শুধু বাংলাদেশী নাগরিকদের জন্য প্রযোজ্য। যারা দেশে ফিরে যেতে আগ্রহী তাদের প্রত্যেকে আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। পরিবারের অন্যান্য প্রত্যেক সদস্যের জন্য আলাদা রেজিস্ট্রেশন করুন। যারা দূতাবাসে বিভিন্ন মাধ্যমে দেশে ফিরে যাবার জন্য যোগাযোগ করেছেন তাদেরকেও এ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এছাড়া আবেদন প্রক্রিয়ার নিয়মে বলা হয়, আবেদনকারী যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার,পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের তারিখ, কাতার আইডি অথবা ভিসা নাম্বার, কাতার আইডি অথবা ভিসার মেয়াদ উত্তীর্ণের তারিখ, মোবাইল নাম্বার, ই-মেইল,বাংলাদেশে ফিরে যাবার কারণসহ সকল তথ্য অনলাইন ফরমের খালি ঘরগুলোতে সঠিকভাবে পুরন করতে হবে।

তাছাড়া যাত্রীকে কয়েকটি ঘোষণা ঘরে টিক চিহ্ন ব্যবহার করতে হবে। যেখানে বলা আছে, আমি প্রত্যায়ন করছি যে বাংলাদেশে ভ্রমণের জন্য আমার কাছে বৈধ কাগজ পত্র (পাসপোর্ট বা টিপি) আছে এবং কাতারের আইন ভঙ্গ হয় এমন কোন চলমান মামলা আমার বিরুদ্ধে নেই। আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত যে কোন এয়ারলাইন্স এ আমি বিশেষ ফ্লাইটে যেতে সম্মত আছি এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত ভাড়া (দোহা হতে ঢাকা যাত্রার জন্য কাতারি রিয়াল ১৫০০ হতে ১৬০০) সরাসরি এয়ারলাইন্সকে পরিশোধ করতে আমি (অথবা আমার কোম্পানি) সম্মত আছি। এছাড়াও আইনসঙ্গত কারণে কাতারের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে কাতার হতে বের হতে অনুমতি না দিলে বাংলাদেশ দূতাবাস অথবা বা সংশ্লিষ্ট এয়ারলাইন্স দায়ী থাকবে না। এছাড়াও ফ্লাইট ছাড়ার ৭২ ঘন্টা বা তার কম সময়ের মধ্যে ইস্যু করা করোনাভাইরাস ফ্রি সনদ অথবা করোনাভাইরাস উপসর্গ ফ্রি সনদ সংগ্রহ করবো। অন্যাথায়, ঢাকায় অবতরনের পর বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোয়ারিন্টিন সেন্টারে ১৪ থাকা অথবা কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত মানতে রাজি আছি এবং ভ্রমনকালীন সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য বিধি মেনে চলবো।

নির্দিষ্ট সংখ্যক আসন পুরন হলেই দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এই বিশেষ উড়োজাহাজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status