ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ লাখ ৭৭ হাজার, মৃত্যু ৩ লাখ ৮০ হাজার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 12:35 PM

বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ লাখ ৭৭ হাজার, মৃত্যু ৩ লাখ ৮০ হাজার

বিশ্বে করোনায় আক্রান্ত ৬৩ লাখ ৭৭ হাজার, মৃত্যু ৩ লাখ ৮০ হাজার

বিশ্বে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ লাখ ৮০ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেম সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বুধবার (৩ জুন) বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ৭৭ হাজার ৫৯৬ জন।

জেএইচইউ-র দেয়া তথ্যে দেখা যায়, ব্রাজিলে ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। দক্ষিণ আমেরিকার এ দেশটি এখন অবধি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩১ হাজার ১৯৯ জন প্রাণ হারিয়েছেন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে এ পর্যন্ত এক লাখ ৬ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ লাখ ৩১ হাজার ৮০৬ জন আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই এখনও অবধি ২৯,৯৬৮ জন মারা গেছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাজ্যে ৩৯,৪৫২ জন, ইতালিতে ৩৩,৫৩০ জন, ফ্রান্স ২৮,৯৪৩ জন এবং স্পেনে ২৭,১২৭ জনের মৃত্যু হয়েছে।

চীন এবং নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশের অবস্থা দেখে মনে করা হচ্ছে এ মহামারি নিয়ন্ত্রণে আছে। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন তুলে নেয়ার দিকে এগোচ্ছে।

গত বছরে ডিসেম্বরে চীনে প্রথম সংক্রমণ শুরু হওয়ার পর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর তথ্য আসে। গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে আক্রান্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই অনেক বাড়তির দিকে রয়েছে।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৯১১ জন আক্রান্তের কথা মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় নতুন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫২ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। এদিন আরও ৩৭ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৯ জনে। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status