ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
হঠাৎ রাশিয়ায় রক্তচোষা পোকার আতঙ্ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 12:27 PM

হঠাৎ রাশিয়ায় রক্তচোষা পোকার আতঙ্ক

হঠাৎ রাশিয়ায় রক্তচোষা পোকার আতঙ্ক

রক্তচোষা এক পোকার কারণে ভয়ানক আতঙ্ক তৈরি হয়েছে রাশিয়ায়। সাধারণত মানব শরীরে এনসেফালাইটিসের কারণ এই পোকা। পোকার কামড়ে মস্তিস্কে চিরস্থায়ী ক্ষতি হতে পারে।

তিন বছর আগে এই এক পোকার কারণে পৃথিবীতে মৃত্যু হয়েছিল দেড় লক্ষ লোকের। সেই পোকার আতঙ্কই ফিরে এসেছে। রাশিয়ার সার্বিয়া অঞ্চলে সাধারণত নানারকম বিষাক্ত পোকা দেখা যায়। কিন্তু এই পোকা অনেক বেশি শক্তিশালী। বিষাক্ত এমন যে কামড়ালে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হচ্ছে। আর করোনা সংক্রমণের মধ্যে হঠাৎ করে এই পোকার আতঙ্কে নাজেহাল হয়েছে রুশ প্রশাসন।

এখনও পর্যন্ত সাড়ে আট হাজার মানুষ এই পোকাড় কামড়ে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রয়েছে দু’‌হাজার শিশু।

হাড়ের সংযোগস্থল এই পোকার কামড়ের পর ক্ষতির মুখে পড়তে পারে। সার্বিয়ার স্থানীয় এপিডেমোলজি সেন্টারের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই রক্তচোষা পোকার কারণে ভয়ানক আতঙ্ক তৈরি হয়েছে। যাকেই কামড়াবে এই পোকাটি, তাকে অবশ্য চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ, এটি ত্বক ভেদ করে শিরা পর্যন্ত পৌঁছে যায়। এখনও পর্যন্ত দু’‌জন মানুষকে এই পোকার কামড়ের ফলে এনসেফালাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এছাড়া ইউরালসে ১৭ হাজার মানুষকে এই পোকা কামড়েছে। যার মধ্যে রয়েছে ৪৩৩৪ শিশু। এদের অনেকেরই হাড়ের রোগ দেখা দিয়েছে। সূত্র: নিউজ এইটটিন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status