ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রোহিঙ্গা গণহত্যা: মামলা পরিচালনায় রাজি আর্জেন্টিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 11:49 AM

রোহিঙ্গা গণহত্যা: মামলা পরিচালনায় রাজি আর্জেন্টিনা

রোহিঙ্গা গণহত্যা: মামলা পরিচালনায় রাজি আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার একটি আদালত রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা ও নির্যাতনের ঘটনায় মিয়ানমারের নেতা অং সান সুচি এবং দেশটির সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

গত সোমবার এক বিবৃতিতে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে (বিআরওইউকে) জানিয়েছে, রোহিঙ্গা গণহত্যার ব্যাপারে আর্জেন্টিনার ফেডারেল ফৌজদারী চেম্বার নম্বর-১ আমাদের আবেদন গ্রহণ করেছে এবং রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে বলেছে।

গত ২৯ মে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি আদালত মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি এবং মিয়ানমারের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা না করার পূর্ববর্তী আদেশও প্রত্যাহার করেছে।

বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক আপরাধ আদালত (আইসিসি) এর কাছে আরো তথ্যের জন্য আবেদন করেছে আর্জেন্টিনার ওই আদালত।

বিআরওইউকে এর আগে রোহিঙ্গা ইস্যুতে মামলা করতে চাইলে ২০১৯ সালের ৯ ডিসেম্বর আর্জেন্টিনার আদালত তা খারিজ করে দিয়েছিল।

বিআরওইউকে প্রধান তুন খিন বলেছেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার লড়াইয়ে আরেকটি দুর্দান্ত সাফল্য হলো আর্জেন্টিনার আদালতের সিদ্ধান্ত।

রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা অ্যাক্টিভিস্টরা বলছেন, আর্জেন্টিনা আদালতের ওই সিদ্ধান্ত কেবল রোহিঙ্গাদের আশা দেখায় না, মিয়ানমারের প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য আশা জাগানিয়া।

তিনি আরো বলেন, আর্জেন্টিনার আদালত দেখিয়ে দিল যে, এ ধরনের অবর্ণনীয় সহিংসতার শিকারদের জন্য আশা রয়েছে এবং তারা ন্যায়বিচারের দাবিদার। সূত্র: আনাদলু অ্যাজেন্সি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status