ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
আমেরিকান অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক জর্জ ক্লোনে
যে মহামারির টিকা ৪০০ বছরেও আমরা খুঁজে পাইনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 11:44 AM

যে মহামারির টিকা ৪০০ বছরেও আমরা খুঁজে পাইনি

যে মহামারির টিকা ৪০০ বছরেও আমরা খুঁজে পাইনি

এটা আমাদের মহামারি, যে মহামারিতে আমরা সবাই আক্রান্ত। অথচ গত ৪০০ বছরেও এ রোগের টিকা আমরা খুঁজে পাইনি। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার কারণ হিসেবে বর্ণবিদ্বেষকে দায়ী করে এ কথাগুলো বলেন আমেরিকান অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও মানবধিকার কর্মী জর্জ ক্লোনে। তিনি বলেন, দেশে তৈরি হওয়া বর্ণবিদ্বেষ নামক এ ‘মহামারি’র বিরুদ্ধে লড়তে হলে জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

ডেইলি বিস্ট এ এক লেখায় তিনি বলেন, পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার পর থেকে মানুষ যে সহিংস প্রতিক্রিয়া দেখাচ্ছে তার সমাধান করতে হলে যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী সংস্থা, অপরাধের বিচার ও রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে ব্যবস্থাগত পরিবর্তন আনতে হবে। আমেরিকাসহ বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কোন সন্দেহ নাই। আমরা দেখেছি সে তার শেষ নিঃশ্বাস নিয়েছে চার পুলিশ কর্মকর্তার হাতের ওপরে।

তিনি বলেন, আমরা জানিনা এ ক্ষোভ কখন প্রশমিত হবে। তবে চাই আর কেউ যেন মারা না যাক। তিনি জোর দিয়ে বলেন, এটা আমাদের মহামারি, ৪০০ বছরেও যার টিকা আমরা খুঁজে পাইনি। ৫৯ বছরের ক্লোনে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেয়ার আহবান জানিয়ে বলেন, আমরা সে ধরণের রাজনীতিবিদ বা নীতিনির্ধারক চাই যারা সব নাগরিককে সমানভাবে দেখবে। এমন নেতা চাই না যারা নিজেরাই ঘৃণা ছড়ায়।সূত্র: গার্ডিয়ান

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status