ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
করোনার গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেরিতে দিয়েছে চীন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 June, 2020, 11:00 AM

করোনার গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেরিতে দিয়েছে চীন!

করোনার গুরুত্বপূর্ণ তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেরিতে দিয়েছে চীন!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একদল কর্মকর্তা মনে করছেন, চীনে তুমুল সংক্রমণ শুরুর পরপরই দেশের তিনটি সরকারি ল্যাব করোনাভাইরাসের জেনেটিক ম্যাপ বা জেনোম তৈরি করে ফেলে। কিন্তু তা এক সপ্তাহের বেশি চেপে যায় দেশটির সরকার। এতেই অনেকটা ক্ষতি হয়ে গেছে। বেশকিছু লোকের সাক্ষাৎকার ও নথির ভিত্তিতে ওই দাবি করছে হু।

গত ১১ জানুয়ারি চীনের ভাইরোলজিস্ট তাঁর ওয়েবসাইটে করোনাভাইরাসের ওই জেনোম প্রকাশ করে দেন। তখনও পর্যন্ত বিষয়টি চেপে ছিল সরকারি ল্যাব। তার পরই তারা করোনাভাইরাসের জেনেটিক ম্যাপ প্রকাশ করে। শুধু তাই নয় রোগী ও চিকিৎসা সংক্রান্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিতে ২ সপ্তাহের বেশি দেরি করে চীন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত টেকলিক্যাল হেড মারিয়া ভন কেরকোভ সংবাদসংস্থাকে জানিয়েছেন, করোনাভাইরাস সম্পর্কে খুব কম তথ্য নিয়ে আমরা এখন কাজ করছি। এই তথ্য নিয়ে কোনও পরিকল্পনা করা যায় না। এখন যেটা হয়েছে সেটি হল চীনের সরকারি টিভি কোনও খবর যাওয়ার ১৫ মিনিট আগে ওই তথ্য আমাদের হাতে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status