ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনায় ৭৬ দিনে কেড়ে নিল ৭০৯ প্রাণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 June, 2020, 6:58 PM

করোনায় ৭৬ দিনে কেড়ে নিল ৭০৯ প্রাণ

করোনায় ৭৬ দিনে কেড়ে নিল ৭০৯ প্রাণ

করোনাভাইরাসে দেশে প্রথম মৃত্যুর পর গত ৭৬ দিনে ৭০৯ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

এছাড়া প্রথম শনাক্ত হওয়ার পর গত তিন মাসে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৯১১ জন শনাক্ত ও ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এই সময়ে সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৪ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ ও মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।

ডা. নাসিমা আরও জানান, বয়স বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছেরের মধ্যে ৪ জন, ৪১-৫০ বছরের মধ্যে একজন, ৫১-৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৯ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ১০ ও ৮১-৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ১৫ জন, সিলেটে ৪ জন, বরিশালে ৩ জন, রাজশাহীতে ২ জন, রংপুরে ২ জন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালে ২৮ জন ও বাসায় ৯ জন মারা গেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status