ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা হওয়া যায়: তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 11:45 AM

ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা হওয়া যায়: তামিম

ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা হওয়া যায়: তামিম

গত ২ মে (শনিবার) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আড্ডার আয়োজন করে আসছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তামিম ইকবাল। যেখানে তার অতিথি বাংলাদেশের ক্রিকেটারদের বাইরেও ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের মতো বিশ্বতারকারা।

মাত্র তিন সপ্তাহেই সঞ্চালক হিসেবে দারুণ প্রশংসিত হয়েছেন তামিম। এবার এমন লাইভ আড্ডার আয়োজনে অতিথি হতে কেমন লাগে- তামিমকে সেই অনুভূতিটাই দিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান রমিজ রাজা।

বৃহস্পতিবার রমিজের সঙ্গে এক ইউটিউব লাইভে ছিলেন তামিম। সেখানে প্রায় আধঘণ্টার মতো আড্ডা দিয়েছেন দুজন মিলে। উঠে এসেছে নানান প্রসঙ্গ। শুরুর দিকেই তামিমের কাছে রমিজের প্রশ্ন, প্রতিপক্ষ হিসেবে কোন দেশকে ভালো লাগে কিংবা কোন দেশের বিপক্ষে খেলতে ভালো লাগে?

উপমহাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম বেছে নিয়েছেন উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানকে। তার মতে, ক্রিকেটপ্রেমী এ দুই দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সত্যিই দারুণ। এদের বিপক্ষে ভালো করতে পারলে রাতারাতি অনেক সুনাম পাওয়া যায়।

নিজের উত্তরে তামিম বলেন, দেখুন রমিজ ভাই, ভারত-পাকিস্তানের মতো দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই ভালো অনুভূতি। আপনি ভারতের বিপক্ষে ভালো করলে রাতারাতি তারকা বনে যাবেন। আমি একই জিনিস পাকিস্তানের ক্ষেত্রেও মনে করি। কারণ পাকিস্তানেও ক্রিকেটের প্রতি উন্মাদনা অনেক বেশি।

আপনি যদি পাকিস্তানের বিপক্ষে ভাল করেন, তাহলে আপনি সে দেশ থেকে অনেক ভালোবাসাও পাবেন। আমি পাকিস্তানের মানুষ কি না, এটা তখন আর মূখ্য নয়। আমার এখনও মনে আছে, পেশোয়ারের (পিএসএলের দল পেশোয়ার জালমি) হয়ে খেলেছিলাম আমি। এখনও সেখানে আমার অনেক ভক্ত আছে। তারা সবসময় আমাকে শুভকামনা জানায়।

তামিম আরও যোগ করেন, একই কথা ভারতের জন্যও প্রযোজ্য। ভারত অনেক বড় দেশ। আপনি যখন ভারতের বিপক্ষে ভালো করেন, তখন রাতারাতিই তারকা হয়ে যাবেন। আপনি নিজেও জানেন এটা। কারণ ভারতের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছেন, ভালোও করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status