ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ভেতরের কথা ভেতরেই থাকুক: বিশ্বকাপ বিতর্ক নিয়ে মাহমুদউল্লাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 May, 2020, 11:38 AM

ভেতরের কথা ভেতরেই থাকুক: বিশ্বকাপ বিতর্ক নিয়ে মাহমুদউল্লাহ

ভেতরের কথা ভেতরেই থাকুক: বিশ্বকাপ বিতর্ক নিয়ে মাহমুদউল্লাহ

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ঠিক যতটা ভাল খেলেছিল বাংলাদেশ দল, ফল যেন আসেনি তার পুরোটা। জিতেছিল মাত্র তিন ম্যাচ, বিশ্বকাপ শেষ করেছিল অষ্টম স্থানে থেকে। অথচ আর মাত্র একটি ম্যাচ জিতলেই অবস্থান হতো পঞ্চম আর দুইটি ম্যাচ জিতলে জায়গা হতো সেমিফাইনালে।

তা হয়নি। অনেক আশা নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে ফিরতে হয়েছিল হতাশাকে সঙ্গী করেই। মাঠের পারফরম্যান্সের বাইরেও, বিশ্বকাপের বাংলাদেশ দলের ড্রেসিংরুমকে ঘিরেও শোনা গিয়েছিল একটি বিতর্ক। সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল, মাহমুদউল্লাহ রিয়াদকে দলে চান না সহ অধিনায়ক সাকিব আল হাসান।

এটিও বলা হয়েছিল যে, মাহমুদউল্লাহকে দল থেকে বাদ দেয়ার দাবি পূরণ হয়নি বলে টিম মিটিং থেকে উঠেই গিয়েছিলেন সাকিব। এসব ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিক মন্তব্য মেলেনি কারওর। সাকিব তো নয়ই, মাহমুদউল্লাহও এ বিষয়ে কিছু বলেননি এতদিন।

করোনাভাইরাসের লকডাউনের সময়টাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে মাহমুদউল্লাহর ফেসবুক লাইভে উঠে আসে এই প্রসঙ্গ। সেখানেও মুখ খুলতে নারাজ তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, দলের ভেতরের কথা ভেতরে থাকাই ভালো। তবে বিতর্কটা সত্য ছিল না- সে কথা জানাতে ভোলেননি তিনি।

মাহমুদউল্লাহ বলেন, আমি দুইটা জিনিস বলতে চাই। এক. ড্রেসিংরুম এমন একটা জায়গা যেটা আমাদের নিজস্ব। আমি প্রত্যেকের নিজের জায়গাকে আমরা সম্মান করি। এখানে অনেকেরই আবেগ জড়িত, অনেকের কষ্ট জড়িত,অনেকের ঘাম জড়িত। অনেকের রক্তও জড়িত হয়তোবা। অনেক সময় আমরা ফিল্ডিং করতে গেলে আমাদের হাত পা কেটেও যায়। আমি ড্রেসিংরুমের কথা কারও সঙ্গে শেয়ার করব না, কখনওই না। এটা আমি পছন্দও করি না। আমি এটা পছন্দও করি না আমার কোন টিমমেট করুক।

তিনি আরও বলেন, দ্বিতীয়ত হচ্ছে, কিছু যদি বাইরে আসেও সে জিনিসটা যেন প্রপারলি আসে। ভাঙা ভাঙা যেন কিছু না আসে। যে কথাগুলো বের হয়েছিল সত্য ছিল না, আমি আবারও বলছি। পুরোটা সত্য ছিল না এখানে। জিনিসটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছিল। যেটার কারণে আমি কিছুটা হতাশ ছিলাম। কথা হয়েছিল ইস্যুটা নিয়ে, সাকিব আর আমার মধ্যে। সাকিব আর আমার মধ্যে আসলে কিছুই হয়নি। কোন কথাই হয়নি। কথা কাটাকাটি আসবে কোথা থেকে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status