ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চীনে আরো ২ জন নতুন করে করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 4:11 PM

চীনে আরো ২ জন নতুন করে করোনায় আক্রান্ত

চীনে আরো ২ জন নতুন করে করোনায় আক্রান্ত

চীনে ২০ মে তারিখে নতুন করে দুজন করোনাভাইরাসে আক্রান্তের খবর মিলেছে।এর একদিন আগে পাঁচজনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে।  

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, নতুন আক্রান্তের একটি হলো সাংহাইয়ে,যা স্থানীয় 'ট্রান্সমিশন'।

অপরটি হলো বিদেশ থেকে আসা একজন ব্যক্তি, যিনি অন্য দেশ ভ্রমন করে ভাইরাসে সংক্রামিত হন।  

এর আগের দিনও চীন এ ধরনের একজন সংক্রামিত ব্যক্তির (বিদেশ থেকে আগত) কথা জানায়।

১৬ দিন আগে এনএইচসি ৩১ টি নতুন 'এসিম্পটম্যাটিক' করোনাভাইরাস সংক্রমণের কথা জানিয়েছিল।

চীনে এখন পর্যন্ত  কভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৮২৯৬৭ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। মৃতের সংখ্যা ৪৬৩৪ জন। সূত্র: রয়টার্স

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status