ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 3:13 PM

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ

কোভিড -১৯ এর পূর্বাভাস হিসেবে দেয়া মডেল অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা আগামী দুই মাসে প্রায় ৫৪ লাখ পৌঁছাতে পারে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে চলতে না পারলে দুই লাখ ৯০ হাজারের বেশি আমেরিকান মারা যেতে পারে।

ইউনিভার্সিটি অব পেনসিলভ্যানিয়ার ওয়ার্টন স্কুল থেকে দেয়া গবেষণা মডেলের পূর্ভাবাস অনুযায়ী বলা হয়, সামাজিক দূরত্ব বজায় না রেখে সব রাজ্যকে নতুন করে খুলে দেয়া হলে এমন পরিণতি ঘটতে পারে।

অপরদিকে তুলনামূলক চিত্র উপস্থাপন করে মডেলটিতে বলা হয়, যদি সব রাজ্য খুলে দেয়া হয় কিন্তু ব্যক্তিবিশেষ সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন তাহলে ২৪ শে জুলাইয়ের মধ্যে আক্রান্তের সংখ্যা হতে পারে ৪৩ লাখ। আর মৃতের সংখ্যা দাঁড়াতে পারে দুই লাখ ৩০ হাজার।

অন্যদিকে ইউম্যাস ইনফ্লুয়েঞ্জা ফোরকাষ্টিং সেন্টার অব এক্সিলেন্স একটি পৃথক মডেলে বলেছে, জুনের মধ্যভাগের মধ্যে মৃতের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়ে যেতে পারে। ৯টি আলাদা প্রতিষ্ঠানের মডেলকে একত্রিত করে তার ওপর ভিত্তি করে পূর্বাভাস দিয়েছে তারা। এতে বলা হয়েছে, আগামী ২৫ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে মোটামুটি ২২ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাতে পারেন।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল একটি প্রতিবেদনে জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫ লাখের বেশি। মারা গেছেন কমপক্ষে ৯২ হাজার মানুষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যই মে মাসের মধ্যে লকডাউন নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করেছে। সূত্রঃ ডেইলি মেইল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status