ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পেটে ক্রিম মাখলে বাচ্চা হবে, তরুণীর ভুল স্বীকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 12:22 PM

পেটে ক্রিম মাখলে বাচ্চা হবে, তরুণীর ভুল স্বীকার

পেটে ক্রিম মাখলে বাচ্চা হবে, তরুণীর ভুল স্বীকার

বাংলাদেশের এক তরুণী অনলাইন মার্কেটিং-এর জন্য ফেসবুক লাইভে একটি ক্রিম নিয়ে আসেন। সে ক্রিমের কার্যকারিতে বর্ণনা করতে গিয়ে বলেন, যেসব কালো মেয়ে এই ক্রিম মাখবে তারা ফর্সা হয়ে। চোখ ট্যারা থাকলে সোজা হয়ে যাবে, সর্বোপরি পেটে এই ক্রিম মাখলে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হবে।

লাইভ ভিডিওর এই অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিষয়টি খেয়াল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের। এরপরই তরুণী তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে একটি ভিডিও দেয়। যেখানে তিনি তার ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, আমাই আমার বক্তব্যের জন্য ক্ষমা চাইছি। ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না। আমি সাইবার আইন মেনে চলবো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ জানিয়েছে, সাবু শপের মালিক আগের লাইভের ভিডিওর আপত্তিকর অংশের জন্য নিজের ভুল বুঝতে পেরেছেন ও সম্মানিত নেটিজেনদের কাছে ক্ষমা চেয়েছেন। দয়া করে কেউ এসব নিয়ে ট্রল করে বা বাজে কমেন্ট করে অনলাইন দূষিত করবেন না। জানবেন যে, এটাও অপরাধ। কেউ ফিরে আসতে চাইলে তাকে নিজেদের করে নিন, এপ্রিসিয়েট করুন।'

সোশ্যাল হ্যান্ডেলে পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগ জানায়, সবার সহনশীল আচরণে সাইবার স্পেস নিরাপদ হোক। সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ নিরাপদ সাইবার স্পেইসের জন্য কাজ করে যাচ্ছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status