ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সংসার ভাঙার জন্য নওয়াজের ভাই দায়ী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2020, 12:26 PM

সংসার ভাঙার জন্য নওয়াজের ভাই দায়ী

সংসার ভাঙার জন্য নওয়াজের ভাই দায়ী

দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে নওয়াজউদ্দিন সিদ্দিকির কাছে বিচ্ছেদ চাইলেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। নওয়াজকে ইতোমধ্যেই আইনি নোটিশও পাঠিয়েছেন আলিয়া। অভিনেতার সঙ্গে বিচ্ছেদ চাইলেকও, দুই সন্তানের পুরো দায়িত্ব তিনি নিতে চান বলে জানান আলিয়া সিদ্দিকি।

নওয়াজের সঙ্গে সংসার করতে গিয়ে তিনি নিজের আত্মসম্মান পুরোপুরি হারিয়ে ফেলেছেন বলে ক্ষোভ উগরে দেন আলিয়া ওরফে অঞ্জলি কিশোর পান্ডে। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যা তিনি মেনে নিতে পারছেন না। উপযুক্ত সময় এলে, সে বিষয়ে মুখ খুলবেন বলেও জানান আলিয়া। তবে নওয়াজের সঙ্গে সংসার ভাঙার জন্য অভিনেতার ভাই সামাসের দিকে আঙুল তোলেন আলিয়া সিদ্দিকি।

এ বিষয়ে সামাস সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জি নিউজ-কে জানান, আলিয়া সিদ্দিকি যে নওয়াজকে আইনি নোটিশ পাঠিয়েছেন, সংবাদমাধ্যমের সূত্রে তিনি তা জানতে পেরেছেন। খোলাখুলি কিছুই জানেন না। তবে আলিয়া যেহেতু আইনি নোটিশ পাঠিয়েছেন বলে শুনেছেন, তাই এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। এটা পুরোপুরি আইনি বিষয় বলে স্পষ্ট জানান সামাস সিদ্দিকি। জিনিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status