ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সিংহের সঙ্গে সেলফি তুলে হিরো হবার চেষ্টা, সাজাও পেলেন যুবক (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 May, 2020, 5:35 PM

সিংহের সঙ্গে সেলফি তুলে হিরো হবার চেষ্টা, সাজাও পেলেন যুবক (ভিডিও)

সিংহের সঙ্গে সেলফি তুলে হিরো হবার চেষ্টা, সাজাও পেলেন যুবক (ভিডিও)

টিকটকে রোজই নানা ভিডিও ভাইরাল হয়। কোনও কোনও ভিডিও দেখে সকলে হেসে লুটোপুটি খায়। আবার কোনও কোনও ভিডিও এমন বিতর্কি হয়ে যায় যে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়।

সম্প্রতি টিকটক ব্যবহারকারী ফয়জল সিদ্দিকির এক ভিডিও সরিয়ে নেন টিকটক কর্তৃপক্ষ। কেননা সেই ভিডিও ফয়জল অ্যাসিড হামলাকে প্রোমোট করেছিলেন‌।


এরকমই আরও এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ ভাবে এক সিংহের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীণ কাসওয়ান টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সামনে দুই সিংহ বসে রয়েছে। ওই ব্যক্তি সিংহদের কাছে গিয়ে সেলফি তুলতে থাকেন। আবহে বাজতে থাকে বলিউডের গান।

প্রবীণ কাসওয়ান জানিয়েছেন, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ভিডিওটি প্রবীণ ১৯ মে শেয়ার করেন। এখনও পর্যন্ত ৫ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওটি দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং ওই ব্যক্তির অকারণ দুঃসাহসেরও সমালোচনা করেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status