ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামাক থেকে করোনার ভ্যাকসিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 May, 2020, 10:22 AM

তামাক থেকে করোনার ভ্যাকসিন

তামাক থেকে করোনার ভ্যাকসিন

তামাক পাতা থেকে করোনার ভ্যাকসিন তৈরির দাবি করেছে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো। করোনার ওষুধ ও টিকা নিয়ে গবেষণায় নিত্যনতুন দিক উঠে আসছে। এবার তামাক পাতা থেকে প্রতিষেধক তৈরির কথা জানিয়েছে সিগারেট কোম্পানি ব্রিটিশ? আমেরিকান টোব্যাকো। তারা দাবি করেছে, ইতোমধ্যে তারা করোনার প্রতিষেধক তৈরি করেছে। এখন শুধু বাকি মানুষের শরীরে পরীক্ষা চালানো। খবর খালিজ টাইমস।

শুক্রবার এক বিবৃতিতে বিখ্যাত লাকি স্ট্রাইক সিগারেট উৎপাদনকারী সংস্থাটি দাবি করেছে, প্রি-ক্লিনিক্যাল টেস্টে সুফল দেখিয়েছে এ প্রতিষেধক। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমতি পেলেই জুন মাসের শুরু থেকে এটি মানুষের শরীরে পরীক্ষার কাজ শুরু করতে পারে এ সংস্থাটি। সাফল্য পেলে মানব সভ্যতারই এক বড় সমস্যার সমাধান হবে বলে মনে করছে তারা।

সারা পৃথিবীর ওষুধ তৈরির সংস্থাগুলো এখন দিন-রাত করোনা প্রতিষেধক তৈরির কাজ করে চলেছে। আমেরিকা, ইউরোপ, চীন ও অন্যান্য অংশে কাজ করছে ১০০-এর বেশি সংস্থা। তবে করোনা প্রতিরোধে তামাক পাতার ব্যবহারের কথা তেমন একটি শোনা যায়নি। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দাবি, প্রথাগত পদ্ধতির থেকে এ পথে দ্রুত করোনার ভ্যাকসিন তৈরি করা সম্ভব। কয়েক মাসের বদলে এ ক্ষেত্রে লাগতে পারে মাত্র কয়েক সপ্তাহ।

তবে তামাক পাতা থেকে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে মানে তামাকজাত দ্রব্য করোনা মোকাবেলায় সাহায্য করবে, এমনটি কিন্তু নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল, তামাকজাত দ্রব্য করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। গত এপ্রিলে এ সিগারেট প্রস্তুতকারক কোম্পানি যখন জানিয়েছিল, তামাক পাতা থেকে তারা করোনা টিকা তৈরি করছে তখন বিতর্ক শুরু হয়েছিল। তবে, কোম্পানিটির দাবি তারা সাফল্যের ব্যাপারে আশাবাদী। সপ্তাহে ১ থেকে ৩ মিলিয়ন টিকা তৈরি করার প্রস্তুতি আছে তাদের।

তামাক থেকে করোনার ভ্যাকসিন

তামাক থেকে করোনার ভ্যাকসিন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status