ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিজের প্রিয়জনকে হারালেন অক্ষয় কুমার, বলিউডে শোকের ছায়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 May, 2020, 10:25 AM

নিজের প্রিয়জনকে হারালেন অক্ষয় কুমার, বলিউডে শোকের ছায়া

নিজের প্রিয়জনকে হারালেন অক্ষয় কুমার, বলিউডে শোকের ছায়া

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের তুতো ভাই শচীন কুমার মারা গেছেন। শুক্রবার হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি। মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার পত্রিকা।

জানা গেছে, শচীন নিজেও অভিনেতা ছিলেন। একতা কাপুরের ধারাবাহিক ‘কাহানি ঘর ঘর কি’-তে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও ছবি তোলারও শখ ছিল তার। ভাইয়ের মৃত্যুর খবর শুনে শচীনের বাড়িতে যান অক্ষয়। শচীনের মৃত্যুতে বলিউডেও নেমে এসেছে শোকের ছায়া।

অভিনেতা রাকেশ পাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, সারাজীবন তোমার ওই হাসি মুখ মনে থাকবে ভাই। এত তাড়াতাড়ি চলে গেলে। অক্ষয়ের সঙ্গেও শচীনের সম্পর্ক বেশ ভালোই ছিল। মুম্বাইয়ের ওবেরয় স্প্রিং-এ থাকতেন তিনি। 
নিজের প্রিয়জনকে হারালেন অক্ষয় কুমার, বলিউডে শোকের ছায়া

নিজের প্রিয়জনকে হারালেন অক্ষয় কুমার, বলিউডে শোকের ছায়া

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status