ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভাড়াটিয়ার বাসায় ঈদ উপহার পাঠালেন বাড়িওয়ালা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 7:03 PM

ভাড়াটিয়ার বাসায় ঈদ উপহার পাঠালেন বাড়িওয়ালা

ভাড়াটিয়ার বাসায় ঈদ উপহার পাঠালেন বাড়িওয়ালা

রাজধানীর শেওডা বাজারে এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়াদের ঈদ উপহার পাঠিয়েছেন। করোনাভাইরাসের প্রকোপের সময়টাতে যেখানে অনেক বাড়িওয়ালা ভাড়া মওকূফ করে এগিয়ে এসেছেন তেমনি অনেকে ভাড়া না দেয়ায় ভাড়াটিয়াকে বের করে দিয়েছেন এমন খবরও আছে। বাড়িওয়ালা রুবেল খানের পক্ষ থেকে এমন ঈদ উপহার পেয়ে খুশি ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়া আল আমিন অর্ণব জানান, এই মাত্র বাড়ির ম্যানেজার কলিংবেল চাপলেন, দরজা খুলছি আর ভাবছি হয়তো কোন নোটিশ করতে এসেছেন। কিন্তু সারপ্রাইজড হইলাম! বাড়িওয়ালা ঈদের উপহার পাঠিয়েছেন। গরুর মাংস, মুরগী, সেমাই, চিনি, দুধ, তেল, পলাউর চাল ইত্যাদি। অর্থাৎ একটা ছোট পরিবারের যতটুকু প্রয়োজন।

তিনি আরো জানান, সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা যায়না। সত্যি উনি একজন বড় মনের মানুষ। হয়তো কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হবেনা! এই ভদ্রলোকের বাড়িতে ছয় বছর ধরে আছি, আজ অব্দি কখনো কেউ বাসা ভাড়া চায়নি। আমার যখন ইচ্ছে হয়েছে তখন দিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status