ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
মেয়রের দায়িত্ব বুঝে নিলেন তাপস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 3:43 PM

মেয়রের দায়িত্ব বুঝে নিলেন তাপস

মেয়রের দায়িত্ব বুঝে নিলেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার দুপুর ১টার সময় নগরভবনে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তাপস।

এসময় মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল ফরিদউদ্দিন আহমেদ রতন এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মেয়র নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর তিনি মেয়রের শপথও নেন। কিন্তু সাঈদ খোকনের মেয়াদ শেষ না হওয়ায় এতদিন তাকে অপেক্ষা করতে হয়। এর আগে তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ছিলেন। ডিএসসিসি নির্বাচনে অংশ নিতে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status