ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
করোনা ঠাট্টা করার কোনো বিষয় নয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 2:49 PM

করোনা ঠাট্টা করার কোনো বিষয় নয়

করোনা ঠাট্টা করার কোনো বিষয় নয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা গোপন করছে না। দেশটির ‘আরবিকে’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন , করোনা ঠাট্টা করার কোনো বিষয় নয় বরং এটি মানুষের জীবন-মৃত্যুর সঙ্গে সম্পর্কিত।

ল্যাভরভ এ বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার ‘অপচেষ্টার’নিন্দা জানান। বলেন, করোনাভাইরাসকে ব্যবহার করে কোনো বিশেষ দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার প্রচেষ্টাও রাশিয়ার দৃষ্টিতে নিন্দনীয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয়া যাবে না। তবে তিনি স্বীকার করেন, বিশ্বের ওপর করোনা মহামারী রাজনৈতিক ও সামরিক প্রভাব রেখে যাবে।


পশ্চিমা গণমাধ্যমগুলো সম্প্রতি দাবি করেছে, রাশিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা গোপন রাখা হচ্ছে। দেশটিতে প্রকৃত মৃতের সংখ্যা ঘোষিত সংখ্যার দ্বিগুণ বলেও এসব গণমাধ্যমে দাবি করা হয়েছে।

রাশিয়ায় এ পর্যন্ত দুই লাখ ৬২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুই হাজার ৪০০ জন। সূত্র- পার্সটুডে।

করোনা ঠাট্টা করার কোনো বিষয় নয়

করোনা ঠাট্টা করার কোনো বিষয় নয়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status