ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, সতর্কতা জারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 16 May, 2020, 2:03 PM

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, সতর্কতা জারি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, সতর্কতা জারি

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এটি দু-একদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ধেয়ে আসবে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর নাম দেয়া হবে ‘আম্ফান’। শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর।

সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি আরো বেশি শক্তিশালী ও সুসংহত হয়ে উঠছে। এটা একটি শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে আগামী সপ্তাহেই বাংলাদেশ এবং ভারতে আঘাত হানতে পারে। এরইমধ্যে ওড়িশার ১২টি উপকূলীয় জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা গেছে, নিম্নচাপটি শনিবার দুপুরে মংলা সমুদ্র বন্দর থেকে ১৩৯৯ কিলোমিটার দক্ষিণে অবস্থান করে আরো বেগবান হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার, যা ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ওই স্থানে বেশ উত্তাল।

ধারনা করা হচ্ছে, এটি ঘূর্ণিঝড় রূপে আগামী ২০ থেকে ২১ মের ভেতরে ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের বরিশাল উপকূলের ভেতরে যেকোনো স্থানে আঘাত করতে পারে।

ঘূর্ণিঝড় আম্ফানের নামকরণ করেছে থাইল্যান্ড। ‘আম্ফান’ ২০১৯-এর ঘূর্ণিঝড় তালিকার শেষ নাম। ‘নর্দান ইন্ডিয়ান ওশেন সাইক্লোন’-এর নামগুলো আটটি দেশ পর্যায়ক্রমে রাখে। এই পর্যায়ক্রমগুলো হলো-বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেই পর্যায়ক্রমে আট নম্বর তালিকায় শেষ নামটি হলো আম্ফান।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, সতর্কতা জারি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, সতর্কতা জারি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status