ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমপিওভুক্তির আবেদন শুরু ২২ মে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 15 May, 2020, 7:20 PM

এমপিওভুক্তির আবেদন শুরু ২২ মে

এমপিওভুক্তির আবেদন শুরু ২২ মে

দ্বিতীয় দফায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২২ মে থেকে। প্রথম দফায় গত ২ মে আবেদন শুরু হয়ে চলে ৫ মে পর্যন্ত। কিন্তু এ সময়ের মধ্যে যারা আবেদন করতে পারেননি তাদের আবেদনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২২ মে থেকে বাদপড়া স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার মাউশির জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ মে থেকে নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ করা হবে, চলবে ৩১ মে পর্যন্ত। আগামী ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের। আবেদন করা শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তিকরণ ও ব্যক্তিগত কোড নম্বর দেয়া হবে।

কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিওর আবেদন চলবে ২২ মে থেকে ২ জুন পর্যন্ত। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ন করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।

অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, দ্বিতীয় ধাপে শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। যারা ৫ মে এর মধ্যে প্রথম ধাপে আবেদন করেছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল সকালে মিটিং ডাকা হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষে দ্বিতীয় ধাপের কার্যক্রমও দ্রুত শেষ করা হবে।
এমপিওভুক্তির আবেদন শুরু ২২ মে

এমপিওভুক্তির আবেদন শুরু ২২ মে



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status