ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে সবার আগে টিকা দেবে না, সানোফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 May, 2020, 4:46 PM

যুক্তরাষ্ট্রকে সবার আগে টিকা দেবে না, সানোফি

যুক্তরাষ্ট্রকে সবার আগে টিকা দেবে না, সানোফি

থামছে না যুক্তরাষ্ট্রে করোনার দাপট। দেশটিতে ১ দিনে আবারো মারা গেছে ১ হাজার ৭ শ’র বেশি মানুষ। দুইমাসের বেশি সময় ধরে চলা লকডাউনে এরই মাঝে নাজুক হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। এমন অবস্থায় লকডাউন প্রত্যাহার চেয়ে বিক্ষোভ করছে অনেকে।  এমনকি ট্রাম্প নিজেও চাইছেন দ্রুত অর্থনীতি সচল করতে।  যুক্তরাষ্ট্র আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সময়ের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক স্বাস্থ্য কর্মকর্তা রিক ব্রাইট।

বৃটেনে ২৪ ঘন্টায় ৪ শ’র বেশি মানুষ মারা গেছে।  ইউরোপের অন্যান্য দেশে আক্রান্ত ও মৃত্যু আগের চেয়ে কমলেও রাশিয়াতে সংক্রমণ যেন ঝড়ের গতিতে বাড়ছে।  একদিনেই প্রায় ১০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। নতুন করে সংক্রমণের শঙ্কায় ইউরোপ।  অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে লকডাউন শিথিল করে খুলে দেয়া হয়েছে দেকানপাট।

করোনার নতুন হটস্পট হয়ে ওঠা ব্রাজিলে আবারো ৮শ’র বেশি মানুষ মারা গেছে। আফ্রিকার একটা বড় জনসংখ্যা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা।

বির্পযস্ত এশিয়া বিশেষ করে ভারতে সংক্রমণ আর মৃত্যু দ্রুত বাড়ছে।  দেশটির প্রায় ৮ কোটি শ্রমিককে দুই মাস বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী।

বাড়ছে ইন্দোনেশিয়াতে সংক্রমন আর মৃত্যু। করোনার প্রভাব কমছে জাপানে। এমন অবস্থায় বেশিরভাগ এলাকায় জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে।

করোনা প্রতিরোধে শতাধিক সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কাজ চলছে বিশ্বজুড়ে। টিকার গবেষণায় অর্থ বিনিয়োগ করায় সম্ভাব্য টিকা সবার আগে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার কথা বলেছিল ফ্রান্সের সানোফি কোম্পানি। নানান সমালোচনার পরে, সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে।

করোনার চিকিৎসায় যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে অনুমোদন পাওয়া ওষুধ রেমডিসিভির উৎপাদনে ভারত ও পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।

ভ্যাকসিন হাতে আসলে বিশ্বজুড়ে তা বিনামূল্যে বিতরণের আহ্বান জানিয়েছেন ১৪০ জনেরও বেশি সাবেক ও বর্তমান বিশ্বনেতা।

এরিমাঝে উহানে নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়ার পর শহরটির ১ কোটি ১০ লাখ বাসিন্দার মধ্যে ৩০ লাখ বাসিন্দার পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 বিশ্বব্যাপি লকডাউনে কিংবা অনিচ্ছায় বন্দি জীবন কাটানো একটা বড়ো জনসংখ্যার মানসিক স্বাস্থ্য নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রকে সবার আগে টিকা দেবে না, সানোফি

যুক্তরাষ্ট্রকে সবার আগে টিকা দেবে না, সানোফি



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status