ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাত কাটানোর প্রস্তাব পেয়ে গর্জে উঠেছিলেন, এরপর আর ‘দেখা নেই’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 May, 2020, 4:15 PM

রাত কাটানোর প্রস্তাব পেয়ে গর্জে উঠেছিলেন, এরপর আর ‘দেখা নেই’

রাত কাটানোর প্রস্তাব পেয়ে গর্জে উঠেছিলেন, এরপর আর ‘দেখা নেই’

বুধিয়া সিং, বর্ন টু রান' সিনেমার মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী শ্রুতি মারাঠে। কিন্তু এক পোস্টের পরই কেন জানি হারিয়ে গেলেন তিনি সিনেমায় আর দেখা নেই।

সেই পোস্টে যৌন হেনস্তা এবং কীভাবে পরিচালক-প্রযোজকরা নায়িকাদের কু-প্রস্তাব দিয়ে রীতিমতো ধর্ষণ করেন সে বিষয়ে তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন এই অভিনেত্রী।


পোস্টে যা লিখেছিলেন শ্রুতি, ‘একজন প্রযোজকের সঙ্গে তার কাজ নিয়ে মিটিং ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেই প্রযোজক ‘কম্প্রোমাইজ’, ‘একরাত’ ধরনের শব্দ ব্যবহার শুরু করেন। আমিও তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য জিজ্ঞেস করি, ‘আমাকে নায়িকা করার জন্য যদি আমার সঙ্গে আপনার শোওয়ার প্রয়োজন হয়, তাহলে নায়ক হিসেবে কোন হিরোর সঙ্গে রাত কাটিয়ে তাকে সুযোগ দিচ্ছেন? ওই প্রযোজক এটা শুনে স্তম্ভিত হয়ে যান। মিটিং থেকে বেরিয়েই আমি বাকিদের ওর এই কাজ সম্পর্কে জানাই এবং সেই কাজটি থেকে বেরিয়ে আসি।

তিনি আরও লেখেন, ‘সেই মুহূর্তে সব থেকে বেশি জরুরি ছিল আমার ভয় না পাওয়া। আমি শুধু সে দিন নিজের পাশে দাঁড়াইনি, বহু মেয়ে যারা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হন তাদের সকলের হয়ে মেরুদণ্ড সোজা রেখেছিলাম আমি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status