ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেয়েদের বিশেষ যে দিকে পুরুষদের নজর থাকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 15 May, 2020, 4:28 PM

মেয়েদের বিশেষ যে দিকে পুরুষদের নজর থাকে

মেয়েদের বিশেষ যে দিকে পুরুষদের নজর থাকে

কথায় বলে ফার্সট ইমপ্রেসন নাকি লাস্ট ইমপ্রেসন৷ আর তাই যদি হয় তাহলে মহিলাদের আরও একটু বেশি সতর্ক হতে হবে, বিশেষ করে আপনি যখন সিঙ্গল, রেডি টু মিঙ্গল তখন! কারণ পুরুষদের কাছে, আগে দর্শনধারী (ব্যতিক্রমীদের ছেড়ে)৷ তবে যুগের সঙ্গে চিন্তাধারা বাছ বিচার অনেক কিছু বদলালেও সবটা তো আর চলে যায় না৷ তাই আগেভাগেই নিজের দিক থেকে ফিট অ্যান্ড পারফেক্ট থাকুন৷

আর সেই সঙ্গেই জেনে নিন পুরুষেরা মেয়েদের মধ্যে কোন ৭টি বিষয় আগে দেখে

চোখ- চোখে চোখেই যেখানে হাজার কথা হয়, সেখানে চোখের যত্ন না নিলে হয়৷ চোখ আপনার যেমনই হোক, পরিবেশ অনুযায়ী তাকেও সাজিয়ে তুলুন আর হয়ে উঠুন অনন্যা৷

কিভাবে হাঁটেন- বালো ড্রেসের সঙ্গে কিন্তু আপনার হাঁটার স্টাইলও ভালো হতে হবে৷ তবে ড্রেস অনুযায়ী হাঁটার স্টাইল মাথায় রাখবেন৷ অনেক খুঁটিনাটি জিনিস মেনে চললে তবেই না পারফেকশন আসবে৷

গ্রুমিং- সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ড্রেসড হওয়াটাই কিন্তু বাধ্যতামূলক, যদি আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে চান৷

বুদ্ধিমত্তা- সব কিছুর পরেও যে বিষয়টা না থাকলে একেবারেই সব জিরো, তা হল আপনার বুদ্ধি৷ কথা বলুন কিন্তু ভেবেচিন্তে৷ সম্পর্ক তৈরি হয় সহজেই কিন্তু আপনার বুদ্ধি তাকে ধরে রাখার ক্ষেত্রে প্রধান এবং শেষ কথা৷

হাসি- স্মাইলেরও ধরন রয়েছে, আর সেই ধরনের মধ্যে ফ্রেন্ডলি স্মাইল থেকে সেক্সি স্মাইল কিন্তু তালিকার অনেকটা ওপরের দিকে৷ তবে ইনোসেন্ট স্মাইলও পছন্দও করেন পুরুষেরা৷ তবে ব্যঙ্গাত্মক হাসি একটু কম হাসলেই ভালো৷ পুরুষ শুধু নয়, তা মহিলা, নির্বিশেষে অনেকেরই পছন্দ হয় না৷

ব্যবহার- অ্যাটিটিউড পরিমাণ মতো রেখে, বিনম্র হলেই কিন্তু পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকবেন!

চুল- শুধু সুন্দর মুখশ্রী নয়, আপনার চুল কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেদিকে পুরুষদের চোখ থাকে৷ তাই মানাসই হেয়ারস্টাইল, এবং পরিষ্কার চুল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status