ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারত থেকে আসল ১৬০০ মেট্রিকটন পেঁয়াজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 May, 2020, 4:12 PM

ভারত থেকে আসল ১৬০০ মেট্রিকটন পেঁয়াজ

ভারত থেকে আসল ১৬০০ মেট্রিকটন পেঁয়াজ

করোনা পরিস্থিতিতে ভারতে লকডাউনে আটকে পড়া এলসিকৃত পেঁয়াজ বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলবন্দরে এসে পৌঁছেছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ স্টেশন থেকে বুকিংকৃত পেঁয়াজ ভারতের সিঙ্গাবাদ স্টেশন হয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে এসে পৌঁছে।

রহনপুর রেল স্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, লকডাউনের কারণে মহদীপুর স্থলবন্দরে আটকে পড়া কৃষিপণ্যের মধ্যে ১৬ শ মেট্রিকটন পেঁয়াজ মালদাহ স্টেশনে বুকিং হয়ে বৃহস্পতিবার বিকেলে সিঙ্গাবাদ-রহনপুর রুট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মালদাহ স্টেশন থেকে বুকিংকৃত পণ্যবাহী ৪২ ওয়াগন পণ্যবাহী ট্রেনটি ভারতের সিঙ্গাবাদ স্টেশন হয়ে বাংলাদেশের রহনপুর রেলবন্দরে এসে পৌছে।

পেঁয়াজ আমদানীকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের একতা শস্য ভান্ডারের প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল জানান, আমদানিকৃত পেঁয়াজগুলো আমনুরা স্টেশনে খালাস হয়ে সড়কপথে দেশের বিভিন্ন স্থানে যাবে।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর রহনপুর রেলবন্দরের বিপরীতে ভারতের মহদীপুর স্থলবন্দরে লকডাউনের কারনে ৩ হাজার পাথরবোঝাই ট্রাকসহ পেঁয়াজের ৩০০ এবং খৈল, ভুট্টা ও মরিচের ২০০ ট্রাক আটকা পড়ে আছে বলে জানান বন্দরসংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status