ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের চেষ্টা করা হয় ট্রাম্পের নির্দেশেই!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 4:35 PM

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের চেষ্টা করা হয় ট্রাম্পের নির্দেশেই!

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের চেষ্টা করা হয় ট্রাম্পের নির্দেশেই!

গত রবিবার ভোরে ভেনিজুয়েলায় সাগরপথে আগ্রাসনের আত্মস্বীকৃত মূল হোতা জর্দান গুদ্রেয়ো'র দুই মার্কিন সহযোগীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপরই মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভেনিজুয়েলায় সম্প্রতি সাগরপথে আগ্রাসন চালানোর ঘটনায় ওয়াশিংটনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এর মধ্যে ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে বুধবার একটি ভিডিও সম্প্রচারের পর থেকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এতে দেখানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক লুক ডেনমানকে আটক করেছে ভেনিজুয়েলা। ডেনমান স্বীকারোক্তি দেন যে, যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশে তিনি কারাকাস বিমানবন্দর নিয়ন্ত্রণে আনার চেষ্টায় ছিলেন। সেখান থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেয়া ছিল তার উদ্দেশ্য। এ ঘটনায় মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপহরণের নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন। পরে এই ঘটনার নির্দেশদাতা হিসেবে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ডেনমানের ভিডিও প্রচারের পর টেলিভিশনে এ মন্তব্য করেন মাদুরো। সূত্র : আল-জাজিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status