মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। তবে চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে রমজানে খুলবে না দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক।
এই দুই জায়ান্ট শপিংমলের এমন সিদ্ধান্তের পর এবার জননিরাপত্তার স্বার্থে বায়তুল মোকাররম মার্কেট ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়। বিস্তারিত আসছে