ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
প্রেমিকার কারণে বৃটিশ প্রভাবশালী বিজ্ঞানীর পদত্যাগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 3:13 PM

প্রেমিকার কারণে বৃটিশ প্রভাবশালী বিজ্ঞানীর পদত্যাগ

প্রেমিকার কারণে বৃটিশ প্রভাবশালী বিজ্ঞানীর পদত্যাগ

করোনাভাইরাস সংক্রমণে লকডাউনের মধ্যে বাসায় প্রেমিকাকে প্রবেশের অনুমতি দেয়ার দায়ে বৃটিশ সরকারের সায়েন্টিফিক এ্যাডভাইজরি গ্রুপ (এসএজিই) থেকে পদত্যাগ করেছেন শীর্ষ একজন বিজ্ঞানী প্রফেসর নিল ফার্গুসন। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের শীর্ষ স্থানীয় মহামারী বিশেষজ্ঞ নিল ফার্গুসন তার বিদায় বার্তায় লিখেছেন, তিনি নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, নিল ফার্গুসন তার একজন বান্ধবী ও প্রেমিকা অ্যান্তোনিয়া স্ট্যাটসকে নিজের বাড়িতে প্রবেশ করতে দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি সরকারি নিয়ম ভঙ্গ করেছেন। উল্লেখ্য, এসএজিই-এর একজন প্রভাবশালী সদস্য তিনি।

বৃটিশ সরকার কোভিড-১৯ বা করোনাভাইরাস মহামারী নিয়ে যেসব গাইড পলিসি দিচ্ছে তাতে সহায়তা করছেন তিনি। ফলে তার পদত্যাগ এসএজিই গ্রুপ এবং মন্ত্রীদের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status