ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এবার করোনায় প্রাণ হারালেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 May, 2020, 3:14 PM

এবার করোনায় প্রাণ হারালেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য

এবার করোনায় প্রাণ হারালেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নাজমুল করিম চৌধুরী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন।

বৃহস্পতিবার (৭মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ড. নাজমুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। প্রতিদিনই বাড়াছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে গতকাল জানানো হয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৭১৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status